পরিচালন ব্যয় হিসেবে আইসিটি বিভাগ পেলো ২ হাজার ৩৬৮ কোটি ৩৯ লাখ টাকা
সাধারণত প্রতিবছর ২৯ বা ৩০ জুন বাজেট পাস করে সংসদ। এবার কোরবানির ঈদের ছুটির কারণে কিছুটা আগেভাগে পাস হল। তাই সোমবারই (২৬ জুন) ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরে জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিচালন ব্যয় হিসেবে ২ হাজার ৩৬৮ কোটি ৩৯ লাখ টাকার বাজেট মঞ্জুর করেছে সংসদ।
একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর-টেবিলে উপস্থাপন, ২০২৩-২০২৪ অর্থবৎসরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির উপর ভোট গ্রহণ এবং আইন প্রণয়ন কার্যাবলীতে হ্যা ভোটে এই বাজেট পাশ করা হয়।
এর আগে সংসদের স্পিকারের কাছে মুঠোফোন দেখে প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় হিসেবে রাষ্ট্রপতিকে অনধিক ২ হাজার ৩৬৮ কোটি ৩৯ লাখ টাকা মঞ্জুরের প্রস্তাব করেন আইসিটি প্রতমন্ত্রী। এর পর স্পিকার শীরিন শারমিন সংসদের কাছে প্রস্তাবনা তুলে ধরেন।
এর আগে রবিবার সংসদে পাস হয় অর্থবিল। আগামী ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। এর আগে রাষ্ট্রপতির সম্মতি সাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে।







